আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিতে বি*স্ফো*র*ণ
ইরানের পর এবার মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোতেও যু*দ্ধের দা*মামা বেজে উঠেছে।
সিএনএন জানায় , বাহরাইন, আবুধাবি এবং কাতারে একাধিক শক্তিশালী বি**স্ফো*র*ণে*র খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এই তিনটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কালো ধোঁয়ার কু*ণ্ডলী উড়তে দেখা গেছে।
পরিস্থিতির ভয়া*বহতা বিবেচনা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে দেশটির সকল নাগরিককে অনতিবিলম্বে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় এই দেশগুলোতে বি*স্ফো**রণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সং*ঘা**ত চলছে।
ধারণা করা হচ্ছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কোনো পাল্টা হামলা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে এই বি*স্ফো**রণগুলো ঘটে থাকতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আ*তঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্র: সিএনএন।
জীবন নিয়ে উক্তি