সৌদি প্রবাসীদের পাসপোর্ট হালনাগাদ করা যাবে আবশির অ্যাপে
উপসাগরীয় দেশ সৌদিতে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ (Absher) প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত) অফিসে যেতে হবে না। এই ডিজিটাল সেবা চালুর মূল লক্ষ্য হলো—প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করা। সেবাটি ব্যবহারের.