পাকিস্তানে ফ্লাইট স্থগিত করেছে দুবাইয়ের এমিরেটস
দুবাইয়ের প্রধান বিমান সংস্থা এমিরেটস আজ পাকিস্তানে সমস্ত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ১০ মে পর্যন্ত স্থায়ী হবে। এমিরেটসের মতে, দেশের আকাশসীমা এবং বিমানবন্দরগুলোতে প্রবেশাধিকার নিয়ে চলমান অ’নিশ্চয়তার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারলাইন কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে, এমিরেটস তার গ্রাহকদের যে কোনও অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।.