ওমরাহযাত্রীদের যেসব জিনিস বহন করতে নিষেধ করল সৌদি আরব সরকার
সৌদিতে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত বুধবার সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে কোনো ওমরাহযাত্রী প্রবেশ করতে পারবেন না।.