মালয়েশিয়ায় ১০০ প্রবাসীকে ঈদ উপহার ও ইফতার বিতরণ
গত ৯ মার্চ রবিবার মালয়েশিয়া পেনাং শহরের কমতা গামা মার্কেটের সামনে ১০০ প্রবাসীদের মাঝে রমজানের ইফতার ও ঈদের উপহার সামগ্রী, যেমন পাঞ্জাবি, টুপি, এক কেজি খেজুর, এক কেজি মুড়ি, এক কেজি ছোলা ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় প্রবাসী দিপু বলেন, “আমি সব প্রবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন সবার আয়-রোজগারে বরকত দেন.