কুয়েতে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
শুক্রবার কুয়েতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, মাতারাবা আবহাওয়া কেন্দ্রে ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অতিরিক্ত গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদাও। ফলে উপসাগরীয় এই দেশটিতে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটছে। এত গরমে বাইরে কাজ করা কঠিন হয়ে পড়েছে। কুয়েতে সাধারণ অতি পরিশ্রমের কাজগুলো করানো হয় প্রবাসীদের দিয়ে। তবে দেশটির আইন খুব কঠিন। অতি গরমের.