কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করলো যে যে দেশ
কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সম্পর্ক ছিন্ন করার কারণ হিসেবে দেশ চারটি কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থন করার অভিযোগ এনেছেন। বিশ্বের সবচেয়ে পুরনো ইসলামপন্থি আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে সমর্থন দেওয়ায় প্রতিবেশী দেশগুলো সম্মিলিতভাবে এই পদক্ষেপ নিলো। এমনকি কাতারের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ইন্ধন যোগানোরও অভিযোগ এনেছে.