আমিরাত ও সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হা*ম’লা’র নিন্দা জানালো কাতার
গত দুই দিনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো হা*মলার তীব্র নিন্দা জানাচ্ছে কাতার।
এই কর্মকাণ্ডকে কাতার আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।
কাতার আরও সতর্ক করে বলেছে যে, এ ধরনের হামলা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক চলাচল এবং পরিবেশের জন্য গুরুতর হু*মকি সৃষ্টি করে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই অঞ্চলে ইরানের হা*মলা “সমস্ত সীমা অতিক্রম করেছে”।
এতে বেসামরিক নাগরিক, বেসামরিক অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হা*মলার নিন্দা জানানো হয়েছে।
মন্ত্রণালয় এই অযৌক্তিক কর্মকাণ্ডের পরিণতি থেকে অঞ্চলটিকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বানও জানানো হয়েছে।
মন্ত্রণালয় ভ্রাতৃপ্রতিম জাতিসমূহের প্রতি কাতার রাষ্ট্রের পূর্ণ সংহতি এবং তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় গৃহীত সকল পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে।
জীবন নিয়ে উক্তি